ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৮, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে নিজ বসতবাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। গ্রেফতারকৃত মাদক কারবারি ব্যক্তি হলেন মো. আলী হোসেন (২৩)। তিনি সদর উপজেলার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে গত ৭ মার্চ রাতে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য বের হয়। পরে ৮ মার্চ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেন তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক হেরোইন মজুদ রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল রাত ১টা ৫০ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আলী হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!