মোঃ জাকের হোসেন
— হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের রাজারহাট বাজার সংলগ্ন এলাকায় রবিবার (৮মার্চ) ভোরে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত মাদক কারবারিরা হচ্ছে মোঃ ফরহাদ ( ২৩) ও মোঃ আজিজ (২০)। রবিবার বিকেলে গনমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম। তিনি আরো বলেন,জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মাদক কারবারিদের বাড়ি হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের রেহানিয়া গ্রামে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে ও তিনি জানান।

