মোঃ আশিকুর রহমান বিপ্লব
রাজশাহী জেলা প্রতিনিধি
সাধুর মোড় এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, এরশাদ ব্রাদার্স ও টাইলস ফ্যাশনের প্রোপ্রাইটর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এরশাদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিল ৫৮ বছর।
তিনি এলাকায় একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

