মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সঙ্গীত শিক্ষক লিপি সাহা, শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।
আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

