মোঃ জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৪নং নলচিরা ইউপির ০৬নং ওয়ার্ড ফরাজি গ্রাম সাকিনস্থ আফাজিয়া বাজারের জনৈক সাহেদের ভাড়াকৃত গুদামে ২০০ (দুইশত) বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।
গত ০৬/০৩/২০২৬ইং ২৩.৩০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ০১। মোঃ সাহেদ (৩০), পিতা-শরিফ, মাতা-রওশন আরা, সাং-বিরবিরি, ওয়ার্ড-০৬, জাহাজমারা ইউপি ও ০২। মোঃ রিয়াজ উদ্দিন (৩২), পিতা- মোঃ মিরাজ উদ্দিন, মাতা- মহিমা বেগম, সাং- ফরাজি গ্রাম, ওয়ার্ড-০৬, নলচিরা ইউপি, উভয় থানা-হাতিয়া, জেলা- নোয়াখালীদের ভাড়াকৃত গুদামে কিছু চোরাই মালামাল রাখা আছে। ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এসআই প্রতীক পাল ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরবর্তীতে অদ্য ০৭/০৩/২০২৬খ্রি তারিখ রাত্র ০০.৩০ ঘটিকার সময়ে উক্ত ঘটনাস্থলে পৌছাইয়া দেখিতে পায় যে, উক্ত ভাড়াকৃত গুদামে ২০০ (দুইশত) বস্তা চিনি রাখা আছে। আশপাশ হতে আসা লোকজনকে জিজ্ঞাসাবাদ কালে উক্ত চিনির কোন বৈধ মালিক বা দখলদার পাওয়া যায়নি এবং উপস্থিত জনতা জানায় যে, উক্ত চিনিগুলো চোরাই মালামাল এবং আসামী মোঃ সাহেদ তাহার সহযোগী মোঃ রিয়াজ উদ্দিন এর সহায়তায় চোরাই মালামাল সংগ্রহ করিয়া বেচাকেনা করিয়া থাকে। প্রাথমিকভাবে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবত নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা হতে অভ্যাসগতভাবে চোরাইমালামাল স্বল্প মূল্যে সংগ্রহ করিয়া হাতিয়া থানার বিভিন্ন অংশে বেশি মূল্যে বিক্রয় করিয়া আসিতেছে। ঘটনাস্থলে ২০০ (দুইশত) বস্তা চিনি বিধি মোতাবেক জব্দ করতঃ উদ্ধারকৃত চিনি হাতিয়া থানায় সংরক্ষণ করে রাখা হয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।হাতিয়া থানা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন জানান। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

