ইতালি প্রতিনিধি, মিনহাজ হোসেন
ইতালি রোমে সংবাদ সম্মেলনে মাধ্যমে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান তুলে ধরলেন শাহ মোঃ তাইফুর রহমান ছোটন তিনি বলেন ‘অবৈধ পথে নয়, ইউরোপে দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা রয়েছে’ এক্ষেত্রে নবনির্বাচিত প্রবাসবান্ধব সরকারের সহযোগিতা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সংসদে সংরক্ষিত আসনে একজন প্রবাসী নারী প্রতিনিধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

