ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলার মাটিতে অপরাধীদের ঠাঁই হবে না -ডিআইজি

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৬, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধিঃ

খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। তিনি বলেন, যে-ই অপরাধ কর্মকান্ডে জড়িত থাকুক না কেনো তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, অপরাধীদের কোনো অবস্থাতে ছাড় দেয়া হবেনা। একই সংগে নিরাপরাধ মানুষের অধিকার রক্ষায় পুলিশ সর্বদা সচেতন রয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমাজের সকলকে সংগে নিয়েই আমরা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে চাই। পুলিশের লক্ষ্য শুধু অপরাধ দমন নয়, অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা। তিনি আরও বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে এবং সন্দেহভাজন কার্যকলাপ সম্পর্কে পুলিশকে অবহিত করতে হবে। তিনি বলেন, যুব সমাজকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ডিআইজি বলেন, তেরখাদা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক ও জুয়াড়িদের মূল উৎপাটন করতে নানামুখি পদক্ষেপ নেয়া হবে। তিনি তেরখাদা থানা থেকে দালাল উচ্ছেদের জন্য থানার ওসিকে নির্দেশনা
প্রদান করেন। ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম তেরখাদার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্যে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম আজ ৬ মার্চ বিকেল ৩টার দিকে উপজেলার কোলাপাটগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেরখাদা থানা পুলিশ আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণকল্পে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, তেরখাদা উপজেলা থেকে সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক, জুয়া ও চাঁদাবাজ মুক্ত করতে সব ধরণের আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সহিংসতা সৃষ্টিকারী সে যে-ই হোক, আর যে দলেরই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে। তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, বিএনপি নেতা মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, এ্যাড. শহীদুল ইসলাম, প্রাক্তন শিক্ষক এম এ ওয়াদুদ, হাজী আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন।

 

Don`t copy text!