ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভাট্টি কারখানায় মোবাইল কোর্ট অভিযান

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৫, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধি :

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ ভাট্টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল সহযোগিতা প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
মোবাইল কোর্টের নির্দেশনা অনুযায়ী ভেক্যু ব্যবহার করে অবৈধ ও পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভাট্টি কারখানাটি ধ্বংস করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে সিরাজদিখান উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

Don`t copy text!