ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৫, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

আলি হোসেন,, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে অনধিকার প্রবেশ করে এক বাংলাদেশী জেলেকে পদ্মা নদীতে গুলি করা সহ স্পিড বোর্ড দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করা সংক্রান্ত

অদ্য ০৪/০৩/২০২৬ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়ন এর মনোহরপুর গ্রামের মোঃ মনিরুল ইসলাম এর ছেলে মোঃ মোরশেদ আলী (৩৫) (সে পেশায় জেলে) মনোহরপুর দুর্লভপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গেলে ভারতীয় “বি এস এফ” বাংলাদেশের অভ্যন্তরে অনধিকার প্রবেশ করে উল্লেখিত জেলেকে ধৃত করার চেষ্টা করেন এবং কয়েকরাউন্ড শট গানের গুলি ফায়ার করেন। উল্লেখিত জেলে গুলির আঘাতে পানিতে পড়ে গেলে স্পিডবোর্ড দিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। এক পর্যায়ে স্পিড বোডের আঘাতে উল্লেখিত জেলের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর কাঁটা যখম হয়। এমন তথ্যের ভিত্তিতে উল্লেখিত জেলের আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ জরুরি বিভাগে নিয়ে আসেন তথা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী রেফার্ড করেন।

Don`t copy text!