ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খানসামা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৩, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

 

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা থানায় ৩ মার্চ মঙ্গলবার বিকেলে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা থানার অফিসার ইনচার্জ আঃ বাছেদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার।

এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে স্থানীয় জনগণ ও পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। উপস্থিত সাধারণ মানুষ তাদের সমস্যা ও মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসন তা গুরুত্বসহকারে শোনেন।

বক্তারা বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও সহযোগিতা জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Don`t copy text!