ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরের আমিনুল সহ কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশী আহত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা।
রোববার (০১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি জানান, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে আমিনুল ইসলাম হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন। অপর তিনজন কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন।
হাঁটুতে গুরুতর আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বলে পোস্টে উল্লেখ করা হয়।আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

Don`t copy text!