ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর সাপাহারে জমি দখল করে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি স্থাপন, বৃদ্ধকে প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে এক বৃদ্ধের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি স্থাপন এবং বাধা দেওয়ায় তাঁকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গত রোববার (১ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ফজলুর রহমান (৬৫) বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে ফজলুর রহমান তাঁর পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে গত রোববার বেলা ১১টার দিকে পিতা মৃত: এরশাদ ছেলে বিবাদী মো: কাওছার মাদানী (৪০) দলবল নিয়ে ওই জমিতে প্রবেশ করেন এবং জোরপূর্বক একটি বিদ্যুতের খুঁটি স্থাপন করেন।
​খবর পেয়ে ফজলুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্ত কাওছার মাদানী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীরা লাঠি, লোহার রড ও হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বৃদ্ধ ফজলুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন। এসময় ফজলুর রহমান আইনের আশ্রয় নেওয়ার কথা বললে অভিযুক্ত ব্যক্তি প্রশাসনকে তোয়াক্কা করেন না বলে ঔদ্ধত্য প্রদর্শন করেন।
​এ বিষয়ে ভুক্তভোগী ফজলুর রহমান বলেন, “আমি শান্তিপ্রিয় মানুষ। আমার ভোগদখলীয় জমিতে জোর করে খুঁটি পোঁতা হয়েছে। বাধা দিতে গেলে আমাকে মারতে আসে এবং গ্রাম ছাড়া করার হুমকি দেয়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
​ঘটনার বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. আব্দুল মতিনসহ আরও অনেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
​সাপাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!