ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় নদীর মাটি কেটে ইট তৈয়ারির অভিযোগ উঠেছে

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন, হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড মাইজচরা এলাকায় নদীর কূল থেকে অবৈধভাবে ব্রিকফিল্ডের জন্য মাটি কেটে নেওয়ার অভিযোগ ওহাব নামে ব্রিকফিল্ডের মালিকের বিরুদ্ধে। স্থানীয় মাইজচরা এলাকার বাসিন্দাদের সাথে এ নিয়ে চলছে ব্যাপক উত্তেজনা।১ মার্চ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। ওহাব সাবেক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, চরচেঙ্গা বাজার থেকে নুরুউদ্দিন বাজার পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা তার জন্য সে দায়ী। পাওয়ার ট্রিলার দিয়ে পুরো রাস্তার অবস্থা এখন নাজেহাল। রাস্তা দিয়ে স্কুল,মাদ্রাসার শিক্ষার্থীরা যেতে ভয় করে এই পাওয়ার ট্রিলারের জন্য। ব্রিকফিল্ডের আশেপাশে কোনো কৃষি আবাদ হয় না কালো ধোঁয়ার কারনে। ৫ ই আগস্টের পর স্থানীয়রা ব্রিকফিল্ড বন্ধের জন্য মানববন্ধন করলেও প্রশাসন নিশ্চুপ ছিলো। আজকে সকালে নদীর তীর থেকে মাটি কেটে নিয়ে যায় ব্রিকফিন্ডের জন্য সেখানে ওনার ছেলে শুভ উপস্থিত ছিলো। স্থানীয়রা মাটি নিতে বাঁধা দিলে তারা স্থানীয়দের উপর ক্ষিপ্ত হয় পরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
“”

Don`t copy text!