বিলাল উদ্দিন, কুয়েতঃ
ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে সরকারি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আহত প্রবাসীদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে হামলা সংঘটিত হয়।
এর আগে, একই দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি-মার্কিন যৌথ হামলা চালানো হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবর আসে।
ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটি তেল আবিবসহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

