ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বাবা-ছেলের ওপর সন্ত্রাসী হামলা, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

মিরসরাই /চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বাবা ও ছেলের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জাবেদ ভূঁইয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা এলাকার শুক্কুরহাট মসজিদের পেছনে এ হামলার ঘটনা ঘটে।
​আহতরা হলেন— স্থানীয় বাসিন্দা মো. জাবেদ ভূঁইয়া (৩৭) ও তার কিশোর ছেলে।
​থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা সঙ্ঘবদ্ধ কিশোরগেং এর বাদশা (৪৫), ফরহাদ (২৪) ও নয়নসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের সঙ্গে জাবেদ ভূঁইয়ার পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ইতিপূর্বে আদালতে মামলাও দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা বিভিন্ন সময় জাবেদ ভূঁইয়া ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
​ভুক্তভোগী জাবেদ ভূঁইয়া জানান, গত রোববার দুপুরে তিনি ও তার ছেলে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা হামলাকারীরা লোহার শাবল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
​এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে মো. জাবেদ ভূঁইয়া বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেছেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
​এ বিষয়ে জোরারগঞ্জ থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!