ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়ায় অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিন এর নেতৃত্বে উপজেলার জাহাজমারা মেসার্স এম এফ এফ ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(২) ও ৮(৩) ধারা লংঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জাহাজমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম বিল্লার মেসার্স এম এফ এফ ব্রিকসকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আলাউদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়ছে।

Don`t copy text!