ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে গৃহবধূর উপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

মীরসরাই, (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই (সদর) ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকায় এক গৃহবধূর উপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপ্না রানী নাথ মীরসরাই থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে স্বপ্না রানী নাথ নিজ জমিতে পাতা কুড়ানোর কাজ করছিলেন। এ সময় একই বাড়ির বাসিন্দা ও সম্পর্কে ভাইপো পলাশ চন্দ্র নাথ আকস্মিকভাবে তার উপর পানি নিক্ষেপ করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং কিল-ঘুষি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে অভিযুক্ত লাঠি হাতে নিয়ে তাকে তাড়া করেন এবং ঘরের সামনে পুনরায় মারধর করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। হামলার সময় অভিযুক্ত তিন দিনের মধ্যে বাড়িঘর থেকে উচ্ছেদ এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

ঘটনার সময় স্বপ্না রানী নাথের স্বামী কর্মস্থলে ছিলেন। পরে খবর পেয়ে তিনি বাড়িতে এসে স্ত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। বর্তমানে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মীরসরাই থানা কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

Don`t copy text!