সনজিত কুমার শীল,আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফাহ সানাইয়া ৩২ নাম্বার সোনারগাঁও রেস্টুরেন্টের পূর্ব পাশে ওয়ার্কার বিল্লার রাউন্ট এভাউ্ড এর পাশে বাংলাদেশী যৌথ মালিকানাধীন সিটিজি সেরাহ টাইপিং গত ২২ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় এর প্রথম ব্রাঞ্চে শুভ উদ্বোধন করা হয়। কিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ আলম এবং স্বত্বাধিকারী ইমরান আলী। উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন আব্দুল করিম তালুকদার, রুবেল, নোমান, ইয়াকুব আলী, সোহাগ, তৌহিদ সহ অনেকে। মালিক কর্তৃপক্ষ বলেন এই টাইপিং এর লেবার, ইমিগ্রেশন ও ভিসার কাজ করা হয়। আমিরাতের বিভিন্ন জায়গায় ভিসা লাগানোর ব্যবস্থা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

দোকান উদ্বোধনকালে কর্তৃপক্ষ বলেন আমাদের এটা হচ্ছে প্রথম শাখা আমাদের মেইন অফিস ৩৮ নাম্বারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছি। বক্তারা আরো বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধের কারণে প্রবাসে ব্যবসা করাটা অনেক কষ্ট হয়ে পড়েছে। তারা মনে করেন বাংলাদেশের নতুন সরকার গঠনের পর আমিরাত সরকারের কূটনৈতিকভাবে সমস্যাটা অতি দ্রুততার সাথে সমাধান হবে। পরে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যবসার অগ্রগতি ও বিশ্ব মানব কল্যাণে মোনাজাত করা হয়।

