ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে সুর বন্ধনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

আরব আমিরাত প্রতিনিধি

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।”

হাজারো শহীদের রক্তে রাঙানো, বাঙালির অহংকার ও আত্মপরিচয়ের দিন মহান একুশে ফেব্রুয়ারি। যে ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহে “সুর বন্ধন” আমিরাতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা।

প্রবাসী সংগীত শিল্পী স্নিদ্ধা সরকার তিথী ও রাজিব সাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রবাসের গুণী শিল্পী ইয়াসমিন মেরুনা ও বাদ্যযন্ত্র শিল্পী অজিত কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গ শিমুল, সঞ্জয় সরকার, মিতা সাহা, অনামিকা সাহা, সাওনা বোস এবং ক্ষুদে শিল্পী সামারা ও সাহারা।

অনুষ্ঠানে দৈত্য কণ্ঠে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়। উল্লেখ্যযোগ্য গানগুলোর মধ্যে,

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
সালাম সালাম হাজার সালাম,
মোদের গরব মোদের আশা,
আমি বাংলায় গান গাই,
সহ অসংখ্য দেশাত্ববোধক গান উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

পরিশেষে, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে দুই পৃষ্ঠপোষক ইয়াসমিন মেরুনা ও অজিত রায় অনুষ্ঠানে উপস্থিত কলাকৌশলী ও দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Don`t copy text!