ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত মহিলা আসনে সংখ্যালঘু নারীদের জন্য অন্তত ১০টি আসন বরাদ্দের দাবি- প্রদীপ কান্তি দে

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংখ্যালঘু নারীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রদীপ কান্তি দে, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট।

এক বিবৃতিতে তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংবিধানিক ব্যবস্থা থাকা সত্ত্বেও সংখ্যালঘু নারীদের জন্য নির্দিষ্ট কোনো কোটা না থাকায় জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত। এটি একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রের জন্য কাম্য নয়।

তিনি আরও বলেন,
“সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে অন্তত ১০টি আসনে সংখ্যালঘু নারীদের মনোনয়ন ও নির্বাচন নিশ্চিত করা উচিত। সংখ্যালঘু নারীরা সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন। তাদের কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছানো সময়ের দাবি।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, নারীর ক্ষমতায়ন ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধর্ম ও সম্প্রদায়ের নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সংশ্লিষ্ট রাজনৈতিক দলসমূহ ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়—সংখ্যালঘু নারীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা হোক।

Don`t copy text!