উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টার সময় উপজেলার জাহাঙ্গীরপুর মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ মহাদেবপুর– বদলগাছী,আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব শফিকুল আলম শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুল ইসলাম চঞ্চল আহম্মেদ, জনাব এ.টি.এম ফিরোজ ভূঁইয়া এবং জনাব এম.এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাফিজুর রহমান বাবু। সঞ্চালনায় ছিলেন জনাব মেহেদী হাসান ইমন ও জনাব আতিক মাহমুদ পল্টু।
আয়োজকরা জানান, মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মহাদেবপুর উপজেলার ১০ টি ইউনিয়নের সকল দলীয় নেতাকর্মীসহ ও কৃষকদলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

