ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ড-থানাধীন ফুলগাজী পাড়ায় মসজিদের আয়-ব্যয় নিয়ে উত্তেজনা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফুলগাজী পাড়া এলাকায় একটি প্রাচীন মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মসজিদের মোতাওয়াল্লি কোনো স্বচ্ছ হিসাব প্রদান না করায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন মুসল্লিরা।

এমনকি প্রতিবাদস্বরূপ অনেকেই মসজিদে নামাজ আদায় থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, মসজিদের নামে প্রায় ৫ একর জমি থাকলেও দীর্ঘদিন ধরে মসজিদটি অবহেলিত অবস্থায় পড়ে আছে।

স্থানীয় ভুক্তভোগী মনজুর হাসান, জাফর উদ্দিন, নুরুল আমিন, আব্দুল মালেক, আব্দুল মান্নান, সোহেল ও নুরুল হকসহ শতাধিক বাসিন্দা জানান, ১৯৬৯ সাল থেকে মসজিদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ কোনো হিসাব প্রকাশ করা হয়নি।

ফলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তাদের অভিযোগ, মসজিদের বার্ষিক আয় প্রকৃতপক্ষে দেড় থেকে দুই লাখ টাকা হওয়ার কথা।

কারণ মসজিদের নামে থাকা জমি থেকে নিয়মিত আয় হয়। তবে বর্তমান কমিটির পক্ষ থেকে বার্ষিক আয় ৫০ হাজার টাকা এবং ব্যয় ৪৮ হাজার টাকা দেখানো হয়েছে, যা এলাকাবাসীর মতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ বিষয়ে মসজিদের মোতাওয়াল্লির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন সময়ে অন্য একটি কমিটি গঠনের কথা শুনে দ্রুত দেশে ফিরে এসে পুনরায় কমিটি গঠন করেন এবং মসজিদ পরিচালনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

তিনি দাবি করেন, নির্ধারিত আয়-ব্যয়ের হিসাব অনুযায়ীই মসজিদ পরিচালিত হচ্ছে।

তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে মসজিদের আয়-ব্যয়ের স্বচ্ছ ও নিরপেক্ষ অডিট প্রকাশ করতে হবে।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট মহল।

Don`t copy text!