ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ভাষা শহীদদের প্রতি শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।

শনিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে শ্রমিকরা নীরবতা ও শ্রদ্ধার আবহে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীর নেতৃত্বে আয়োজিত পুষ্পঅর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামানসহ ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলি ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ৯২৫ ও ২৪০৬ নম্বর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় নুরুজ্জামান লিটন বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের মহান একুশে ফেব্রুয়ারিতে যে আত্মত্যাগের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে, তা বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবগাথা। ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

Don`t copy text!