ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

সনজিত কুমার শীল,আরব আমিরাত

বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রভাতফেরি করে দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব রুবাইয়া আফরোজ।

দূতাবাসের হেড অব চ্যান্সারি তৌহিদ ইমামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিগণ তাঁদের বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরেন। তাঁরা বলেন, বাঙালি জাতির জন্য এই দিনটি একদিকে শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এ জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে নিজের ভাষায় কথা বলার অধিকার, যা ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়ে গেছেন। আলোচকগণ তাঁদের বক্তব্যে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি আদায় ও ভাষা শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই-আগস্ট ছাত্র-গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর সিআইপি, মোঃ কামরুজ্জামান,বিএনপি নেতা শাখাওয়াত হোসেন বকুল,আবুল কালাম আজাদ, সাইফুন নাহার জলি,আশিষ কুমার বড়ুয়া, ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন, জুয়েল রানা, আব্দুল গনি সিদ্দিকী, মিসেস নুরাইন আহমেদ,
দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, জাতীয়তাবাদী দল বিএনপি, প্রবাসী অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বিডিউজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

একইভাবে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কনসাল জেনারেলের নেতৃত্বে স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এ সময় তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন।।

Don`t copy text!