ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করল বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

​মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অকুতোভয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। আজ ২১শে ফেব্রুয়ারির দুবাই কনসুলেটের অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ ​রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে শহীদদের ত্যাগকে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের প্রতিনিধিরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

​পুষ্পমাল্য অর্পণ শেষে রিপোর্টার্স ইউনিটি ইউএই এর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়, একুশের চেতনা কেবল একটি দিন পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাঙালির অধিকার আদায়ের অবিনাশী প্রেরণা। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই আদর্শকে পাথেয় করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি।

​উপস্থিত সংবাদকর্মীরা জানান, আজকের এই কর্মসূচিটি জাতীয় গুরুত্বের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হবে। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে একুশের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব। ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।

​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি ইউএই এর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিরাজুল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, মো: মামুন উর রশীদ, মো: রাসেল, সরিফুল ইসলাম, মো: রুবেল, মো: রিয়াদ ও ভবনা সকুনা সহ গণমাধ্যমকর্মী।

Don`t copy text!