সিলেটের জকিগঞ্জে কলেজ ছাত্রী অপহৃত! এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে উদ্বেগ, আটক অপহরণকারীর পিতা।
উল্লেখ্য, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মুলিকান্দি গ্রামে কলেজ ছাত্রী পুষ্পা রানী বিশ্বাস অপহৃত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। গত মঙ্গলবার সকালে এই অপহরণের ঘটনাটি ঘটে। ঘটনার বিবরণ ও প্রাপ্ত সংবাদে জানা যায়, গত মঙ্গলবার সকালে পুষ্পা রানী বিশ্বাস অপহৃত হন। এই ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ভিকটিমকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার অপহরণের সাথে জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত মোঃ তুহিনের পিতা মোঃ শহীদ কে পুলিশ আটক করেছে।
এদিকে মানবাধিকার সংগঠন ও সংখ্যালঘু নেতাদের দাবি, ঘটনার পর থেকেই বিভিন্ন সংগঠন পুষ্পাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে আসছে। এইচআরসিবিএম (HRCBM):— সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে অপহরণকারী চক্রকে গ্রেফতার এবং অপহৃত পুষ্পা রানী বিশ্বাসকে সুস্থ অবস্থায় উদ্ধার করার জোর দাবি জানানো হয়েছে।
ওদিকে জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রধান অভিযুক্তসহ জড়িত অন্যদের গ্রেফতারে চিরুনি অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

