ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :- ঢাকা

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়’ শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আগামী ৩ (তিন) মাস মেয়াদের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিজিৎ রায় প্রীতম এবং সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা-এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্বিত কুমার সরকারকে আহ্বায়ক এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী সুনীল সাহাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুবিনয় সাহা (সিটি ইউনিভার্সিটি), যুগ্ম আহ্বায়ক অভিজিৎ সাহা (বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী), সিনিয়র যুগ্ম সদস্য সচিব শুভ দেব নাথ (সিটি ইউনিভার্সিটি), যুগ্ম সদস্য সচিব হিসেবে নিলয় বিশ্বাস বাঁধন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), প্রীতম সরকার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) ও তন্ময় সরকার শান (সোনারগাঁও ইউনিভার্সিটি) এবং কোষাধ্যক্ষ অসিত পাল শান্ত (নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ)।
এছাড়াও কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন— রাহুল সরকার (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নিলয় ঘোষ (ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), দিব্য পাল (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ), সজীব বৈদ্য (সোনারগাঁও ইউনিভার্সিটি) এবং প্রিয়ম সাহা (নর্থ সাউথ ইউনিভার্সিটি)।
এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সনাতনী ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং আদর্শিক লড়াইয়ে তারা সর্বদা বদ্ধপরিকর। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন যে, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

Don`t copy text!