ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরের বটতলী তে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ কে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নবীনগর টু কোম্পানি গন্ঞ্জ হাইওয়ে সড়কের বটতলী বাজারের উত্তর পাশে একোয়ার কৃত সরকারি জায়গা প্রভাব বিস্তার করে জোরপূর্বক দখল করে সিমানা দিয়ে দোকান ঘর নির্মাণ এর অভিযোগ উঠেছে মুমেন শিপন কবিরাজ, রোকন, রিপন গংদের বিরুদ্ধে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানান বাজারের দোকানদাররা, বাজার কমিটির নেতৃবৃন্দের দাবী আগের দখলকৃত আনোয়ারের দোকান ভাঙচুর করা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা ।
২০ ফেব্রুয়ারী ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বটতলী হাইওয়ে সড়কের সরকারি জায়গা দখল করে সিমানা দিয়ে দোকান নির্মাণ করে রেখেছেন মুমেন শিপন ও তার ভাইয়েরা, বটতলী বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরে আলম ও সাধারণ সম্পাদক রকিব সহ উপস্থিত দোকান মালিকরা জানান আনোয়ার হোসেনের দখলে ছিলো এই জায়গা টি, হঠাৎ করে মুমেন শিপন গংরা রাস্তার পূর্ব পাশের পুকুরে ৭৫ পয়েন্ট জায়গা ক্রয় করে সামনের সরকারি জায়গা নিজেদের মালিকানা বলে দাবী করছেন এবং একটি দোকান নির্মাণ করেছেন তাতে চলে জ্বীন তারানোর নাম করে অসামাজিক কার্যকলাপ এরা প্রভাবশালি হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না, এ সময় উনারা জানান আনোয়ার হোসেন এর দখলে ছিলো বহু বছর যাবত জায়গা টি, পরে মুমেন শিপন কবিরাজ তার নিজ ক্রয়কৃত জমি বলে ঘরটি সরিয়ে দেন,পরে বাজার কমিটির লোকজন বসে আনোয়ার হোসেন কে এক পাশে দোকান ঘর নির্মাণ করার কথা বললে তিনি একটি দোকান নির্মাণ করেন পরে দোকান টি গতকাল গভীর রাতে মুমেন শিপন এর লোকজন দলবদ্ধ হয়ে ভেঙে পাশের পুকুরে ফেলে দেন, এবং সমস্ত সরকারি জায়গা টি নিজেদের বলে দাবী করেন।
এ সময় উপস্থিত লোকজন আরো জানান এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা লক্ষ করা যাচ্ছে, যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ তাই প্রশাসনের সৃষ্টি কামনা করছি দুই পক্ষ কে নিয়ে সুন্দর একটি সমাধান চাই, হয় দুইজন মিলেই দোকান নির্মাণ করবে নইতো সরকারি জায়গা খালি থাকবে কেউ যেন এখানে দোকান নির্মাণ করতে না পারেন জায়গা টি কারো মালিককানা নই সরকারি জায়গা। আমরা আইনশৃঙ্খলা ও প্রশাসনের প্রতি দাবী জানাচ্ছি সুষ্ঠু সমাধানের জন্য, এ বিষয় এ জোর করে সরকারি জায়গা দখল করে সিমানা দিয়ে দোকান নির্মাণকারী মুমেন শিপন কবিরাজের কাছে জানতে চাইলে তিনি জানান দোকান টি সরকারি জায়গা তে ই তুলেছি দোকানের পূর্বে পিছনে আমার ৭৫ পয়েন্ট মালিকানা জায়গা আছে তাই এই সরকারি জায়গা টি ও আমার, দোকান ঘরে জ্বিন ছাড়ানোর নামে অসামাজিক কার্যকলাপ হচ্ছে জানতে চাইলে সংবাদ কর্মিদের জ্বিন দিয়ে বস ও বটতলী তে পাইলে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি প্রদান করেন।

আগের দখল কৃত আনোয়ার হোসেন বলেন এই জায়গা টি সরকারি জায়গা আমি বহু বছর আগে এখানে দোকান নির্মাণ করেছিলাম হঠাৎ করে মুমেন শিপন কবিরাজ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতে আঁধারে আমার দোকান ভেঙে ফেলে দিয়েছে,অতছো সে সরকারি জায়গায় দোকান ঘর তোলে তাতে অসামাজিক কার্যকলাপ করছে।

এ বিষয় এ নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বীন মুনসুর জানান সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা যাবে না, আপনার মাধ্যমে জানতে পারলাম আমি খোঁজ নিচ্ছি,

Don`t copy text!