নারায়নগঞ্জ প্রতিনিধি, সজিব হোসেন:-
বাংলাদেশ সরকারের নারায়ণগঞ্জ জেলার ৫আসনের সংসদ জনাব আবুল কালাম সাহেবের বাবা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সদস্য ,
আজ ২০ ফেব্রুয়ারি, হাজী জালাল উদ্দিন আহমেদ (জালাল হাজী) এর ৩৯তম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সদস্য , নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (ঢাকা-৩২ আসন, বর্তমান নারায়ণগঞ্জ-৫)।
তিনি ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র—জননন্দিত নেতা, সফল সংগঠক এবং জনকল্যাণমুখী ব্যক্তিত্ব। নির্বাচিত হয়েই তিনি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি খানপুর হাসপাতাল (বর্তমান ৩০০ শয্যা), গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
১৯৮৭ সালের এই দিনে ৭৬ বছর বয়সে তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নেন, কিন্তু তাঁর আদর্শ, ত্যাগ ও অবদান চিরকাল অম্লান থাকবে।
উনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

