সাইফুল হাসান কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা ঈমাদ পরিবহনে অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজা সহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্তরে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৫) খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা, মোছাব্বেরপুর গ্রামের শেখ বাড়ির আবু তাহের শেখের ছেলে।
খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা রুজুকরে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

