মোঃ হোসেন গাজী,চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়নের মদনায় কৃষি জমিতে পানি সরবরাহ না করায় ১৫একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মধ্য মদনায় গিয়ে এমন চিত্র দেখা যায়। গ্রামের বিশাল মাঠ জুড়ে ১৫ একরের উপরে কৃষি জমি রয়েছে। জমিতে পানি সরবরাহের ব্যবস্থা করতে কৃষকেরা মাথায় হাত ধরে দঁড়িয়ে থাকে। জমিতে পানি না আসায় কৃষকেরা ধানের চারা রোপণ করতে পারছেনা। দ্রুত পানির ব্যবস্থা করতে কৃষকরা কর্তৃপক্ষদের নিকট জোড় দাবি জানান।
এসময় আঃ মালেক গাজী, ইউপি সদস্য সলেমান শেখ, শুক্কুর গাজী, জিতু গাজী, ফজল গাজী,আমিন গাজী, বিল্লাল গাজী,জহির গাজী,মিজান গাজী,আমির হোসেন গাজী,শাহ আলম গাজী, ছলেমান গাজী সহ বেশ কয়েক জন কৃষক বলেন- পানি সেচের স্কিমটি থেকে আধা কি.মি দূরত্ব সরকারী খাল। একটি ডোবা কোন রকম খনন করে মটর বসিয়ে পানির ব্যবস্থা করলেও, খালে পানি না থাকায় আবাদী জমি গুলো শুকিয়ে মাটি চৌচির হয়ে যাচ্ছে। এসময় কৃষকরা আরো বলেন-প্রতিবছর পানি পেলেও এবছর পানির সংকটে ধানের চারাগুলো মরিয়া হয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষদের গাফিলতিতে আজ কৃষকরা জমিতে পানি পাচ্ছে না। ধানের চারা এবং জমির ইজারা বাবদ তাদের অনেক টাকা ক্ষতি হবে বলে জানান।
এমন অভিযোগের ভিত্তিতে চান্দ্রা সেচ প্রকল্পের পানি স্কিম দায়িত্বরত আঃ মালেক গাজী বলেন- পানির টাকা জমা দিয়ে ছাড়পত্র নিয়ে বিদ্যুৎ অফিসে বকেয়া বিল ও পরিষদ করেছি। কিন্তু খালে পানি কেনো ছাড়ে না। আজ পানির সংকটে কৃষকদের কষ্টে অর্জিত আবাদী জমির ফসল গুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। কেনো, কোন কারনে আমাদের এত কষ্ট পানির কারনে আমরা এর দ্রুত সমাধান চাই। উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা শরীফ হোসেন বলেন, আমি বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে মৌখিক ভাবে জানিয়েছি এবং কৃষকদের কে উপজেলা নির্বাহী অফিসে লিখিত আবেদনের পরামর্শ দিয়েছি।

