ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় গণ মিছিল।

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে বিক্ষোভ মিছিল করেছে রাজারহাট ইসলামীয়া মডেল মাদ্রাসা-এর শিক্ষার্থীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা রাজারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা শোয়াইবুর রহমান। এ সময় মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা শোয়াইবুর রহমান বলেন, রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে সংযম ও শালীনতার মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে। তিনি আরও বলেন,নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অস্থির হয়ে উঠেছে। এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না। সব পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Don`t copy text!