ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন,নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া):-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতঘরহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতঘরহাটি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়ার চার ছেলে। তাদের মধ্যে দুইজন প্রবাসে থাকেন। অপর দুই ছেলে আলকাছ ও ইসমাইল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
নিহতের মেয়ে তাসলিমা বলেন,আমার আব্বা কাজ করতে ছিলেন এমন সময় আমার চাচা আমার আবুকে পিছন থেকে রড দিয়ে আঘাত করে।আমি বাড়ীর বাহিরে ছিলাম বাড়ীতে এসে দেখি আব্বুর অবস্তা খুব খারাপ।পরে মাথায় পানি দেয়।আব্বুকে চাচা মেরে ফেলেছে।
স্হানীয়রা জানান
বুধবার দুপুরে (১৮ ফেব্রুয়ারী) বড় ভাই ইসমাইল মিয়া স্থানীয় একটি মসজিদের দেয়ালে রং করার সময় পূর্ব বিরোধের জেরে ছোট ভাই আলকাছ পেছন দিক থেকে রড দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইসমাইল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি জানান,লাশ দাফনের পর বাদীরা থানায় আসলে মামলা নেওয়া হবে, প্রস্তুতি চলছে।বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

Don`t copy text!