খুলনা জেলা প্রতিনিধি।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লিপিকা রানী জোদ্দার সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি। লিপিকা রানীর কাছে জানতে চাইলে তিনি বলেন কে বা কারা আমার উপর হামলা চালিয়েছে আমি জানিনা। আমার কোন শত্রু নেই তারপরও আমার উপর হামলা। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তিনি এখনো মামলা করেননি। থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা জানায় ভিকটিম মামলার দাখিল করলে আমরা বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।।

