মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল-হুসনা।
অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা ও চড়া দামে পণ্য বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

