মোঃ হোসেন গাজী,চাঁদপুর :-
হাইমচর উপজেলার দক্ষিণ আলগি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, নিত্য প্রাকৃতিক প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুম বিল্লাহ। হাইমচর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ বাদল পাটোয়ারী।
হাইমচর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফাতেমা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ বারিক বকাউল, শাহ আলম পাটওয়ারী, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন,নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, ইউপি সচিব মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাজহারুল ইসলাম (মেজর), মজিবুর রহমান মাষ্টার, ডা. সুলতান মাহমুদ, ইউনুস,(চুন্নু), ফয়েজ আহমেদ সহ শিক্ষক, অভিভাবক ছাত্র ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

