ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে পৌর জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

প্রতি বছরের মতো এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি জেলা শাখা।

(১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায়) বনরুপা ইসলামিক সেন্টার-এ এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের নায়েবি আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন পৌরসভার আমীর মইনুদ্দীন, সঞ্চালনা করেন পৌরসভার শূরা সদস্য অ্যাডভোকেট রহমাতুল্লাহ এবং পৌরসভার অফিস সম্পাদক সাজ্জাদুল ইসলাম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম ও মানবকল্যাণের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Don`t copy text!