আজ(১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণের দিন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভোটারদের উপস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন, প্রবেশ-প্রস্থান পথের নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর, জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

