জহিরুল ইসলাম, সৌদি প্রতিনিধি:-
সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। রোববার রাতে সৌদি আরবের আবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।
নিহতরা –মিজানুর রহমান, তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার, গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী। এছাড়া অপর আরেক কন্যা কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত।

