বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-
আর কলকাতা অন্য রাজ্যে গিয়ে চিকিৎসা সেবা নয়,এবার দক্ষিন চব্বিশ পরগনা জেলার প্রান্তিক এলাকার সাধারণ মানুষের সুবিধার্তে এবার ফলতা সহরারহাট বেনেপারায় দি সহরারহাট জে আই এস হাসপাতাল ক্যার্ডিয়ার ওপেন হার্ট সার্জারি ক্যাথ ল্যাবের শুভ উদ্বোধন হয়। এদিন এই জে আই এস হসপিটাল এর কর্ণধার হাজী জাহির ইসলাম শেখ এর মাতা ফিতে কেটে তারই হাত ধরে এই হাসপাতালের শুভ উদ্বোধন হয়। এই উপস্তিত ছিলেন ডাঃ সাগর মুখার্জি অর্থাপেডিক্স,সুপার স্পেশালিটি চিকিৎসা ডা: সেঙ্কেত সমাদ্দার, ডা: অসিত কুমার ডাল,ডা: জয়ন্ত কুমার দাস,ডাঃ সালাউদ্দিন, ডা: নিলুফা খাতুন,জেনারেল ফিজিশিয়ান,বিশিষ্ট ব্যক্তি জয়দীপ দাশগুপ্ত,হবু ডা: জারিন তৃতীয় বর্ষ,তহিদুল ইসলাম শেখ, ডা: নাসির খান, ডা: মেহদী হাসান, ডা: আয়েশা খাতুন,মুফতি আ: সামাদ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ প্রমুখ। এই হাসপাতালের কর্ণধার হাজী জাহির ইসলাম শেখ তিনি জানান,দেখতে দেখতে আজ দি সহরারহাট জে আই এস হসপিটাল ৩২ বৎসরে পদার্পণ করল। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় রেখে প্রতিষ্ঠান বহু দূরে এগিয়ে যাওয়ার আশা রাখে। এলাকার সাধারণ মানুষের সুবিধার্তে ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এক হসপিটালের মধ্যে নানান পরিষেবা ক্রমে ক্রমে উন্নতির পথে। আজ ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকায় “দি সহরারহাট জেআই এস হসপিটাল” ক্যাথ ল্যাব পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। এই হাসপাতালের কর্ণধার হাজী জাহির ইসলাম শেখ তিনি জানান,দেখতে দেখতে আজ দি সহরারহাট জে আই এস হসপিটাল ৩২ বৎসরে পদার্পণ করল। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় রেখে প্রতিষ্ঠান বহু দূরে এগিয়ে যাওয়ার আশা রাখে। এলাকার সাধারণ মানুষের সুবিধার্তে ও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এক হসপিটালের মধ্যে নানান পরিষেবা ক্রমে ক্রমে উন্নতির পথে। আজ ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ রবিবার দুপুর ২ ঘটিকায় “দি সহরারহাট জেআই এস হসপিটাল” ক্যাথ ল্যাব পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। তিনি আরো বলেন, ১৯৯৫ সালে ৬ জানুয়ারি এই নার্সিং হোম এর পথ চলা শুরু হয়,তখন আমার পিতার হাত দিয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে ৩২ বছর পদার্পণ করলো এই নার্সিংহোম। বর্তমান নার্সিং হোমের নাম পরিবর্তন হয়ে,হসপিটাল রাখা হয়েছে। দি সহরারহাট নার্সিং হোম থেকে দি সহরারাহাট জে আই এস হাসপাতাল রাখা হয়েছে,আজ আমার মায়ের হাত দিয়ে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। যখন নার্সিং হোম ৫ বেড থেকে শুরু করা হয়েছিল গুটি গুটি পায়ে,৫ বেড থেকে ১০,তার পর২০,৫০,৮০,১০০,১১০,এমনি করে গুটি গুটি পায়ে যেতে যেতে ২০২৬ আজ ৩২০ বেড এসেছে,সরকারি রেজিস্ট্রি প্রাপ্ত। এই নার্সিং হোমের নাম পরিবর্তন করে হাসপাতাল নামা রাখার করণ হলো,এই নার্সিং হোম করতে গিয়ে পাশাপাশি একটা নার্সিং হোম কলেজ আছে। সেই জন্য দি সহরারহাট জে আই এস (জাহির ইসলাম শেখ) হাসপাতাল রাখা হয়েছে। এই হাপাতালে এলাকার দুঃস্থ অসহায়দের জন্য বিশেষ সুযোগ সুবিধা রাখা হয়েছে। যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের (মাওলানা,ইমাম,বামন) ধর্ম প্রচারকদের সুপারিশে তাদেরকে সু চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। উপস্তিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকল ডাক্তার বাবু ও বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সকল সাংবাদিকদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।

