ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ছয়টি আসনে মধ্যে ৫ টি আসেন বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধঃ

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১২ ফেব্রুয়ারী নওগাঁর ছয়টি আসনে উৎসব মুখোর পরিবেশে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,তারা হলেন

নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোঃ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।

নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে জামায়াত প্রার্থী মোঃ এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ১লাখ ৩৪ হাজার ৫৩৩টি ভোট পেয়েছেন।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী মোঃ ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮১৪ ভোট পেয়েছেন।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আবু সাদাত মোঃ সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছেন।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।

Don`t copy text!