স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:-
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী আর্য্যহরিসভায়
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ার পারর্সন সাবেক দেশনেত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মারশান্তি কামনা ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরে ১৩ ফ্রেবুয়ারি শুক্রবার ২০২৬ সন্ধ্যায় এক প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রর্থনা সভা এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে করা হয়। প্রার্থনা সভায় খুলনা ১ এর নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা আমীর এজাজ খান এর সার্বিক মংগল কামনা করা হয়। সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সকলকে মুঠোফোন এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন আর্য্য হরিসভার কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং দাকোপ উপজেলার বিএনপি এবং সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

