মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ২৩১টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল গণনা সম্পন্ন হয়েছে। গণনা শেষে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।
ফলাফল ঘোষণার পর থেকেই আনোয়ারুল ইসলামের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।
বিজয়ী প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, “এই বিজয় কুড়িগ্রাম-১ আসনের জনগণের। তারা পরিবর্তন ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। আমি সকলের প্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

