ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-১ আসনে চার উপজেলায় ৭২ হাজার ৫২৯ ভোটে এগিয়ে কামরুজ্জামান কামরুল

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের চারটি উপজেলায় প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল (ধানের শীষ প্রতীক) মোট ৭২ হাজার ৫২৯ ভোটে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের তুলনায় প্রতিটি উপজেলাতেই তিনি উল্লেখযোগ্য ব্যবধান গড়ে তুলেছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তাহিরপুর উপজেলায় ৫৫টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬১ হাজার ২৪৭ ভোট। সেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩২ হাজার ৩৫৯ ভোট। এ উপজেলায় ব্যবধান দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৮ ভোট।

ধর্মপাশা উপজেলায় ৬টি ইউনিয়নের ৪২টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৩৬ হাজার ৪০৬ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২০ হাজার ২৪৪ ভোট। এখানে ব্যবধান ১৬ হাজার ১৬২ ভোট।

মধ্যনগর উপজেলার ৩১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ২৫ হাজার ১৮৭ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১২ হাজার ৪৯৮ ভোট। ব্যবধান ১২ হাজার ৬৮৯ ভোট।

অন্যদিকে জামালগঞ্জ উপজেলার ৪৯টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪০ হাজার ৮৬৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২৬ হাজার ৭৫ ভোট। এখানে ব্যবধান দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯০ ভোট।

চার উপজেলার ফলাফল যোগ করলে দেখা যায়, মোট ৭২ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল।

তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ফলাফলকে বেসরকারি হিসেবে বিবেচনা করা হচ্ছে। চূড়ান্ত ফলাফলের জন্য প্রার্থী ও সমর্থকরা কমিশনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

Don`t copy text!