ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৪৮ নওগাঁ-৩ আসনের মহাদেবপুর -বদলগাছী জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ মহাদেবপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-
বদলগাছী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মো. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,

উপজেলা জামায়াতে
ইসলামীর সিনিয়র নায়েবে আমির রফিক‚ল ইসলাম সোনার, নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস, প্রার্থীর বাবা মাওলানা হাবিবুর রহমান,

জেলা শ্রমিক কল্যাণ
ফেডারেশনের সহ সভাপতি শহিদুর ইসলাম ফারুক, জুলাই শহীদ আস-সাবুরের বাবা এনাব নাজেজ, এনসিপির সিনিয়র যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ, এবি পার্টির
সদস্য সচিব আল আমিন,

সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাবু সুজিত কুমার দাস প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করবেন,

এছাড়াও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভাটসহ যাবতীয় উন্নয়ন করবেন পাশাপাশি এলাকা থেকে দুর্ণীতি, চাঁদাবাজী প্রতিরোধ করবেন।

শেষে একটি নির্বাচনী গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Don`t copy text!