সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি :
“বদলিজনিত বিদায় সংবর্ধনা: আবেগ, কৃতজ্ঞতা ও ভালবাসায় সিক্ত মোহাম্মদ আরিফুর রহমান।
————————–
যেতে নাহি দিব হায় ,
তবু যেতে দিতে হয় ,
তবু চলে যায়…
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটি কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণতায় ভরে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় জীবনের প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয় এবং উপস্থিত সকলের ভালবাসায় সিক্ত হন। বলেছিলাম দুবাইয়ে বাংলদেশ কনস্যুলেটের দুবাইয়ের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের কথা। নিজের মাতৃভুমিতে ফিরে যাচ্ছেন, এ জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। শনিবার ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় দুবাইয়ের একটি রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই এর সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ সভাপতি মহিউল করিম আশিক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সরওয়ার উদ্দিন রনি, আইন বিষয়ক সম্পাদিকা সানজিদা ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাগর চন্দ্র সপন ও কাজী মোহাম্মদ জাকারিয়া সহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠানে বিদায়ী আরিফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের পেশাদারিত্ব, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তাঁর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। সাংবাদিক ও কনস্যুলেটের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে জানান সংগঠনের নেতৃ বৃন্দরা।
বিদায় অতিথি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দীর্ঘ দুই বছরের কর্মকালীন সময়ে আমি সকল সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করেছি। প্রবাসে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা আমার কাজকে অনেক সহজ করেছে।
অনুষ্ঠানে দায়িত্বকালীন সময়ে আরিফুর রহমানের সাথে আমিরাতে বসবাসরত সাংবাদিকদের সাথে আন্তরিকতা ও পেশাদারিত্বের যে সম্পর্ক গড়ে উঠেছে, তা সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে মতদেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিয়ন ইউএই এর নেতৃবৃন্দরা।

