ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডক্টর আতিক মুজাহিদের,নির্বাচনী সভায় কুড়িগ্রাম-২ আসনে পরিবর্তনের ডাক

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!


মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রান জেলা প্রতিনিধি:-

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১ দলীয় ঐক্যবদ্ধ এক বিশাল নির্বাচনী জনসভা। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।


‎​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ। শাপলা কলি মার্কার পক্ষে ভোট চেয়ে তিনি তাঁর বক্তব্যে কুড়িগ্রামের উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ‎​অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
‎​মোঃ সবেবর রহমান, সহকারী পরিচালক, খেলাফত মজলিস, রংপুর অঞ্চল।‎​এ্যাড. ইয়াছিন আলী সরকার, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা।
‎​মাওলানা খলিলুর রহমান, জেলা সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস।
‎​সহ জোটের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎​সভাপতিত্ব ও আয়োজন
‎​রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন জোটের স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজক সংগঠন হিসেবে ছিল ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, রাজারহাট শাখা।

‎​
‎​বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। ড. আতিক মুজাহিদকে কুড়িগ্রাম-২ আসনে জয়যুক্ত করে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে শামিল হতে তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বিকেল ৪টায় শুরু হওয়া এই জনসভায় রাজারহাট ও সংলগ্ন এলাকার প্রায় ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

Don`t copy text!