ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি দেশটাকে দুর্নীতি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মাসুদ রানা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ১১ দলীয় জোট এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী মোঃ মাহবুব আলম বলেছেন,বিএনপি দেশটাকে দুর্নীতি,সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে। তারা দুর্নীতি ও লুটতরাজ চালাবার জন্য মাফিয়াদেরকে নমিনেশন দিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা চিন্তা করেছিলাম ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করবো,দুর্নীতিমুক্ত করব এবং ন্যায়ও ইনসাফের একটি বাংলাদেশ গড়বো।কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও ওদের আদর্শে লালিত হয়ে বিএনপি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামী ১২ তারিখে দুর্নীতিবাজদের কে রায় না দিয়ে আমাদেরকে রায় দিতে হবে।দেশের পক্ষে যারা রাজনীতি করেন, দেশের জনসাধারণের প্রতি যাদের বিশ্বাস আছে, দেশের জনসাধারণের সমস্যা সমাধান করে জনগণের জানমালের উন্নয়নের জন্য যারা কাজ করেন সেই জামাতে ইসলামীর নেতৃত্বে এনসিপির নেতৃত্বে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। তিনি বলেন আগামীতে দেশটাকে আধিপত্যবাদ, বেশি শক্তির ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করব কিনা? নাকি আমরা দেশ প্রেমিক শক্তির কাছে দেশটাকে হস্তান্তর করব তার সিদ্ধান্ত আগামী ১২ তারিখে আপনাদেরকেই নিতে হবে। তিনি শনিবার বিকালে ভাদুর ইউনিয়নের ভাদুর হাই স্কুল মাঠে এন সি পি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসমাবেশে ও রাত ৯ টায় রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে শহরস্থ মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,তিনি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে চাঁদাবাজমুক্ত রামগঞ্জ উপহার দেব। এ সময় আরও বক্তব্য রাখেন ২৪ এরঅভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা বাংলাদেশ জাতীয় ছাত্র ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ন সাধারন সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, রামগঞ্জ উপজেলা জামেয়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ পৌরসভা আমির মোঃ হাসান বান্না সহ প্রমূখ নেতৃবৃন্দ।

 

Don`t copy text!