ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধাদের চিকিৎসা না দেওয়া ক্লিনিক মালিক মাইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ হলেও হয়নি কোন ব্যবস্থা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১৮ জুলাই সরকার পতনের চলমান আন্দোলনের পরে ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে, চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর হতে মোটর বাইক যোগে আসা বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের ককটেল ও হাত বোমার হামলায় শিবতলা জুলাই যোদ্ধার অনেকে আহত হন । আহতরা ককটেলের স্প্রিন্টারের আঘাতে জখম হয়ে চিকিৎসার খুব কাছে থাকা ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতাল, আরামবাগে গেলে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাই ল্যাব ওয়ান কর্তৃপক্ষ।

আন্দোলনের সময় ৪ই আগস্ট জুলাই আহতদের চিকিৎসা না দিয়ে, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালের মালিক মাইনুল ইসলাম ডলার নিজেই মাইকে ঘোষণা দেন। জামাত শিবির-বিএনপি রাজাকারের কোন চিকিৎসা দেওয়া হবে না। পরবর্তীতে এ প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে ১০-০৯-২০২৪ তারিখে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী বরাবর লিখিত অভিযোগ হলেও অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে । এ নিয়ে জুলাই যোদ্ধাদের মধ্যে একটি বড়ো ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম না বলা শর্তে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাস্টার পাড়া এলাকার একজন বলেন। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতন হতে হবে। এমনকি ক্লিনিক গুলো যথাযথ নিয়ম না মেনেই ইচ্ছামত তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এগুলো যেন দেখভাল করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। নিয়মের তুয়াক্কা না করা ক্লিনিক গুলোর অনির্বাচিত ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদকের বিষয়ে রুখে না দাঁড়ালে এই জাতি আরো বিপদগ্রস্ত হতে পারে বলে মন্তব্যও করেন তিনি।

ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার বলেন আমি এরকম কনো কিছু জানিনা এবং আমি কাউকে কোন ট্রিটমেন্ট দেইনি অভিযোগ নেই। এ বিষয়ে কথা বলার জন্য চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন. একেএম শাহাব উদ্দিনের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Don`t copy text!