ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বিরোধিতা ফ্যাটারনীটি মুভমেন্ট রাজ্য ভাইস প্রেসিডেন্ট পারভিন নেসা খাতুন

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:-

মাদ্রাসাকে ঘিরে “জঙ্গি তৈরি হচ্ছে” ধরনের মন্তব্য শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করে না, বরং আমাদের উপমহাদেশের বহুমাত্রিক শিক্ষার ঐতিহ্যকেও প্রশ্নবিদ্ধ করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল,এমনি ভাবে আক্রমণ করেন ফ্যাটারনীটি মুভমেন্ট রাজ্য ভাইস প্রেসিডেন্ট পারভিন নেসা খাতুন। তিনি আরো বলেন, মাদ্রাসা কখনও একক সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ ছিল না, ভাষা, দর্শন ও মানবিক শিক্ষার ক্ষেত্রে বহু মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করেছেন। মতুয়া সম্প্রদায়ের সর্বাধিক শ্রদ্ধেয় নেতা শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের কথাই ধরা যাক। ইতিহাসে উল্লেখ আছে, তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসেবে ফার্সি ভাষা শিখেছিলেন এক মুসলিম শিক্ষকের কাছে—যা তখনকার প্রশাসনিক ও বিদ্যাচর্চার গুরুত্বপূর্ণ ভাষা ছিল। এই উদাহরণ দেখায়, শিক্ষা কখনও বিভেদের দেয়াল মানেনি, বরং জ্ঞানের পথ সবসময়ই ছিল উন্মুক্ত।
একইভাবে, রাজা রামমোহন রায়ও আরবি ও ফার্সি শিক্ষার মাধ্যমে তাঁর চিন্তার জগৎ প্রসারিত করেছিলেন। সেই শিক্ষা তাঁকে আধুনিক ভারত গঠনের অন্যতম পথিকৃৎ করে তুলেছিল। ইতিহাস তাই স্পষ্ট করে—মাদ্রাসা মানেই সংকীর্ণতা নয়, বরং বহু ক্ষেত্রে এটি ছিল প্রগতিশীল জ্ঞানচর্চার ক্ষেত্র। এমন এক ঐতিহ্যকে “জঙ্গি তৈরির আঁতুড়ঘর” বলে চিহ্নিত করা অজ্ঞতা ও বিদ্বেষের বিপজ্জনক বহিঃপ্রকাশ। এই ধরনের বক্তব্য সমাজে অবিশ্বাস বাড়ায়, সম্প্রীতিকে আঘাত করে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাকে ক্ষুণ্ন করে।

ফ্র্যাটারনিটি মুভমেন্ট দৃঢ়ভাবে জানাতে চায়—মতপ্রকাশের স্বাধীনতা কখনও ঘৃণা ছড়ানোর অধিকার হতে পারে না। সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে অপমান জনক ও বিদ্বেষমূলক মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
আমরা অগ্নিমিত্রা পালের কাছে স্পষ্ট দাবি জানাচ্ছি—এই মন্তব্যের জন্য অবিলম্বে সাংবাদিক সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায়, সংখ্যালঘু সম্প্রদায় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মান রক্ষায় গণতান্ত্রিক প্রতিবাদ আরও জোরালো হবে।
বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান ও সহাবস্থানই আমাদের সমাজকে শক্তিশালী করে। ইতিহাস বিকৃত করে নয়,সত্যকে সামনে রেখেই এগোতে হবে।

Don`t copy text!